• Home
  • Trending
  • ‘বাটন’ সমালোচনামূলক ভিডিও পোস্টের পরই শমীক অধিকারী গ্রেফতার? —রাজনৈতিক ও আইনি বিতর্ক বৃদ্ধী
Image

‘বাটন’ সমালোচনামূলক ভিডিও পোস্টের পরই শমীক অধিকারী গ্রেফতার? —রাজনৈতিক ও আইনি বিতর্ক বৃদ্ধী

কলকাতা: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী, যিনি অনলাইনে ‘ননসেন’ নামে পরিচিত, সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্যের কনটেন্ট ভিডিও “বাটন” পোস্ট করে চর্চায় এসেছিলেন, যেখানে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেন ও “সঠিক বাটন টিপে পরিবর্তন চাইতে” অনুরোধ করেন বলে দাবি করা হয়েছে। এই ভিডিওটি বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করে এবং সরকারের বিরোধী পক্ষগুলো এটি সমর্থন করে।

এরপর বেহালা থানায় এক ২২ বছরের তরুণী শমীকের বিরুদ্ধে জোরপূর্বক তাকে ফ্ল্যাটে আটক রাখা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌন হেনস্তার অভিযোগ করেন এবং মামলা দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে শমীককে পুলিশ গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে।

পুলিশি অভিযোগে বলা হয়েছে, নারীকে প্রায় ১২ ঘণ্টা ধরে একটি ঘরে আটকে রাখা হয়েছিল, তার উপরে মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। ওই তরুণীর মেডিক্যাল পরীক্ষায় আঘাত ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে, যা মামলার সুচনাকে জোরদার করেছে।

এই ঘটনায় রাজনৈতিক বিতর্কও গড়িয়েছে। বিরোধী পক্ষের অভিযোগ, শমীককে সরকারের সমালোচনামূলক ভিডিও তৈরির কারণেই নিশানা করা হয়েছে, আর শাসক শিবিরের মন্তব্য, “এটি কেবল একটি আইনি ঘটনা এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ ঘটনায় ভিডিও কনটেন্ট “বাটন” উল্লেখযোগ্য আলোচনায় এসেছে কারণ এটি রাজ্য সরকারের সামাজিক ও রাজনৈতিক ইস্যুগুলি তুলে ধরেছিল — এবং কিছু রাজনৈতিক দল এটি ব্যবহার করে তাদের বক্তব্যকে তুলে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top